Sunday, November 14, 2010

শুধু তোমাকে লেখা

বদলেছে সে হলুদ বাড়ির রং

ইট কাঠ দখল নিয়েছে ফাঁকা ছাদ

অনেক শক্ত মাটিতে ঢাকা পরে গেছে

তার সেই বড় পুকুরের ধার



বদলেছে station চত্তর, মিত্র বাড়ির গেট

জং ধরে গেছে cycle র অন্তর্বাসে

রঙিন ছবিগুলো ফিকে হযে গেছে

প্রাপ্তবয়স্ক চাহনির অভিমানে



বদলেছে আমার কলমে ভালবাসার মানে

ধুলোর নিচে চাপা পরে গেছে কত পাতা

সন্ধার কুয়াসায় আমিও পা ফেলেছি বহুদূর

মইলে মাপা জানি কতদূর তা



স্বপ্ন, তবু তুমি আমাকে ছুঁতে দিও তাকে

স্বপ্ন, তুমি আঁচল পেতো তার হাসির ঝিলিকে

স্বপ্ন, তুমি আমাকে আবীর মাখাতে ভুলো না

স্বপ্ন, তুমি তাকে আমার কোরো মাঝরাতে

No comments:

Post a Comment