তোমায় লিখব তাই পেন্সিল
তোমায় বাঁধবো বলে cliff
তোমায় রাখব square feet এ
তোমায় ভাসাবো তাই সলিল
তুমি সন্তর্পনে আড় চোখ
অবিচারে বাধা পরে রোগ
জৈষ্ঠ আকাশ ছায়া তরু বট
তুমি সম্পাদ্যের মাপঝোক
শোনা যাইনি পাওয়া যাইনি
রোদটুকু ছুঁয়ে গেছে ত্বক
রাখা যাইনি ও ভাবা যাইনি
ফাঁকা ঘর আজ ও শব্দ ছক
তোমায় লিখব তাই আগুন
তোমায় বাঁধবো বলে Floyd
তোমায় রাখব notebook এ
তোমায় ভাসাবো তাই রুমঝুম
তুমি মাপঝোক করা বুক
লেখা প্রতিদিন অপ্রতিম
রাখা আছে খুনসুটি কিছু পাতা
সাদাকালো frame এ আঁকা মুখ
শোনা যাইনি ভাবা যায়নি
নীরব সংসারের ভুলচুক
রাখা যায়নি সওয়া যাইনি
বৃষ্টির হাতে চেনা সুখ
রোখা যাইনি আজও সময়
বদলেছে শোণিতে সঞ্চয়
বন্ধ চোখে পাপবোধ
চর্চিত সাবেকি ভিরুতায়
তুমি বিকালে দূর রাস্তার মোরে
অবেলা আকাশে দু ফোঁটা প্রাঞ্জল
রাখা সুখ ভেজা হাতের তালুক
খুঁজে পায়নি সেই আঁচল
দেখা যায়নি শোনা যায়নি
এক সুরে গান রাখা তাক
ভোলা যায়নি ও মানা যায়নি
শেষপাতা নাম ছাড়া থাক
No comments:
Post a Comment